দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এ সময় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং একাধিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
শনিবার (৪ জুলাই) দিনের শুরুতে চৌবাড়ী পশ্চিম পাড়া হাফিজিয়া মাদ্রাসা, চৌবাড়ী প্রি ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা, রসুলপুর পশ্চিম পাড়া হাফিজিয়া মাদ্রাসা, রসুলপুর পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং শ্যামপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ফুটবল ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গামছা ও আমসহ দুপুরের খাবারও বিতরণ করা হয়।
এর আগে সকাল এগারোটায় কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য 'নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান' উদ্বোধন হয়।
বিকেলে রসুলপুর মাঠপাড়ায় একটি ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও গতকাল চালায় যুবক ও বয়স্কদের ফুটবল খেলা এবং পাকুড়িয়া ও চর কামারখন্দে আয়োজিত পৃথক দুটি ফুটবল টুর্নামেন্টেরও শুভ উদ্বোধন করেন আব্দুল্লাহ আল কায়েস।
ভদ্রঘাট ইউনিয়নে স্থানীয় বিএনপির অসুস্থ ও প্রবীণ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
এসময় কামারখন্দ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহসভাপতি আব্দুল বারি সরকার, গোলাম সাকলাইন চঞ্চল, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, বিএনপি নেতা সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম ও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ এসব অনুষ্ঠানে অংশ নেন।
এমএম/